নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪১, ৭ সেপ্টেম্বর ২০২০
দেশে করোনায় আরও ৩৭ মৃত্যু, নতুন শনাক্ত ২২০২
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন আরও ৩৭ জন। ফলে করোনায় মোট মৃতের সংখ্যা ছাড়াল সাড়ে চার হাজার। একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে নতুন ২ হাজার ২০২ জনকে।
নতুনদের নিয়ে দেশে করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৩ লাখ ২৭ হাজার ৩৫৯ জন। অন্যদিকে ভাইরাসে মৃত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৫১৬ জনে।
সোমবার (৭ সেপ্টেম্বর ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সকল তথ্য জানা গেছে।
সেখানে বলা হয়েছে, করোনা শনাক্তে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৪১২ টি।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ২৯৮ জন। এ নিয়ে দেশে করোনাজয়ীর সংখ্যা ২ লাখ ২৪ হাজার ৫৭৩ জনে দাঁড়িয়েছে ।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























