নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৫, ৭ সেপ্টেম্বর ২০২০
মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
ফাইল ছবি
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের আট কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া তাদের কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে।
সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দীন।
এদিকে নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের তিনদিন পর কারণ উদঘাটনে গ্যাসের পাইপ সংযোগ পরীক্ষা শুরু করেছে তিতাস কর্তৃপক্ষ। সোমবার সকাল থেকে মসজিদের গেটের সামনে এবং দুই পাশের গলিতে চারটি পয়েন্টে খোঁড়াখুঁড়ির কাজ শুরু করে তারা।
শুক্রবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























