নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ-ভারত মন্ত্রী পর্যায়ের বৈঠক চলতি মাসের শেষেই
ফাইল ছবি
বাংলাদেশ-ভারত মন্ত্রী পর্যায়ের ষষ্ঠ জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠক চলতি সেপ্টেম্বরের শেষে অনুষ্ঠিত হবে। ভার্চুয়াল প্লাটফর্মে এ বৈঠক হবে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে টেলিফোনে আলাপ করেন। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ-ভারত মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে বলে ফোনালাপে দুই মন্ত্রী আশা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফোনালাপে এই জেসিসি বৈঠকটি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হওয়ার বিষয়ে দুই মন্ত্রী নীতিগতভাবে সম্মত হয়েছেন। সভাটি এই মাসের শেষে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, করোনার কারণে ভারতের আন্তর্জাতিক ভ্রমণের নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর সর্বপ্রথম বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























