ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৭, ৭ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ২২:৫৭, ৭ সেপ্টেম্বর ২০২০

রাজধানীতে পরিবেশ দূষণ : ৫৩ হাজার টাকা জরিমানা

রাজধানীতে রাস্তা ও ফুটপাতে খোলা অবস্থায় নির্মাণ সামগ্রি রেখে পরিবেশ দূষণ করা হচ্ছে। গাড়ি থেকে নিঃসরণ করা হচ্ছে মাত্রাতিরিক্ত ক্ষতিকর ধোঁয়া। এমন অপরাধে  আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

ঢাকার মিরপুর এলাকায় আজ পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট রোজিনা আক্তার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর জানান- পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে জনস্বার্থে এ অভিযান পরিচালিত হয়। 

রাস্তা ও ফুটপাতে নির্মাণসামগ্রি; ইট, বালু, পাথর, পরিত্যক্ত কনক্রিট ইত্যাদি খোলা অবস্থায় রেখে পরিবেশদূষণের দায়ে রানার প্রোপারটিজের ম্যানেজার কিরন পাঠান, উত্তর পীরের বাগের মো. মিজানুর রহমান, পশ্চিম মনিপুর মিরপুরের মো. মতিউর রহমান, পশ্চিম আগারগাঁও এর মো. শাকিলকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ভ্রাম্যমাণ আদালত ইসলামী ফাউন্ডেশন মোড়, আগারগাঁও ঢাকায় গাড়ী হতে নিঃসরিত ধোয়ার মাত্রা পরীক্ষা করে মাত্রাতিরিক্ত ক্ষতিকর ধোঁয়া পরিবেশ দূষণের দায়ে ৪ টি গাড়ীকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেন।

এর মধ্যে তেতুলিয়া পরিবহনের ঢা. মে. ব ১১-৭৪৭১ নং গাড়ীটি অতি উচ্চমাত্রার (৯৮এইচএসইউ) ক্ষতিকর ধোঁয়া নির্গমণ করায় গাড়িটিকে জব্দ করে মেরামত/সংস্কারের জন্য তেতুলিয়া পরিবহনের লিঃএর শ্যামলী অংশের রোড ম্যানেজার আবু সাইদের জিম্মায় দেয়া হয়। গাড়ীটি মেরামত/সংস্কার করে পরিবেশ অধিদপ্তর ঢাকা গবেষণাগারে নির্গত ধোঁয়া পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত রাস্তায় চলাচলা নিষিদ্ধ করে আদেশ দেওয়া হয় ।

দীপংকর বর জানান- নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এনফোর্সমেন্ট উইং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন্ স্থানে বায়ু তথা পরিবেশদূষনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।

পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট রোজিনা আক্তার বলেন- পরিবেশ অধিদপ্তরের মহাপরিচলকের নির্দেশে বায়ু তথা পরিবেশদূষণকারীদের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করা হবে।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর পরিদর্শক মো. মির্জা আসাদুল কিবরীয়া।

আইনিউজ/ এইচকে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়