নিজস্ব প্রতিবেদক
১২ সেপ্টেম্বর থেকে কাউন্টারে পাওয়া যাবে ট্রেনের টিকিট
ফাইল ছবি
আগামী ১২ সেপ্টেম্বর থেকে আগের মতো স্টেশনগুলোর কাউন্টারে ট্রেনের টিকেট বিক্রি শুরু হবে। সোমবার বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (টিসি) মো. নাহিদ হাসান খাঁন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
করোনা মহামারীর কারণে দুই মাস বন্ধ ছিল রেল চলাচল। পরবর্তীতে রেল চলাচল শুরু হলেও আন্তঃনগর ট্রেনগুলোর টিকেট শুধু অনলাইনেই বিক্রি হচ্ছিল।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল জানান, বর্তমানে প্রতিটি ট্রেনে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে সেই অংশ থেকে ৫০ শতাংশ বিক্রি হবে কাউন্টার থেকে। অর্থাৎ আসন সংখ্যার ২৫ শতাংশ বিক্রি হবে কাউন্টারের মাধ্যমে এবং বাকি ২৫ শতাংশ হবে অনলাইনে।
১২ সেপ্টেম্বর থেকে কাউন্টারে টিকেট বিক্রি শুরু হলেও টিকেট ইস্যুর অন্যান্য নিয়ম অপরবির্তত থাকবে বলে জানান শরীফুল।
চিঠিতে বলা হয়, কোনো স্টেশনের অনুকূলে কোনো নির্দিষ্ট শ্রেণীতে বর্তমান নিয়মে বিক্রয়কৃত মোট আসনের ৫০ শতাংশ টিকিটের সংখ্যা ৬টির বেশি হলে কাউন্টার, অ্যাপ, অনলাইন ও মোবাইলের মাধ্যমে ইস্যু করা হবে। টিকিটের সংখ্যা অনধিক ৬টি হলে তা শুধু অ্যাপ, অনলাইন ও মোবাইলের মাধ্যমে ইস্যু করা যাবে। এক্ষেত্রে প্রতিটি ট্রেনে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট থেকে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে সংরক্ষিত থাকা ২ শতাংশ আসন বাদ দিয়ে হিসাব করতে হবে।
কাউন্টার ও অ্যাপ, অনলাইন ও মোবাইল কোটায় অবিক্রিত টিকিট যাত্রার ১২০ ঘণ্টা আগে যে কোনো মাধ্যম থেকে ইস্যু করা যাবে।
সকাল ৮টা থেকে কাউন্টারে মাধ্যমে এবং বর্তমান নিয়ম অনুযায়ী সকাল ৬টা থেকে অ্যাপ, অনলাইন ও মোবাইলের মাধ্যমে টিকিট ইস্যু করা যাবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























