ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০:১৮, ৮ সেপ্টেম্বর ২০২০
ইতালিতে বাংলাদেশি প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আরেক দফা বাড়লো
ইতালিতে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আরেক দফা বাড়ানো হয়েছে। স্থানীয় গণমাধ্যম দ্য লোকাল এ খবর জানায়।
করোনা সংক্রান্ত ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের জারি করা সোমবারের এক আদেশে এ নিষেধাজ্ঞার উল্লেখ রয়েছে। যেখানে করোনা সংক্রান্ত নির্দেশনায় অল্প কিছু ক্ষেত্রে শিথিলতা আনা হলেও বেশির ভাগ নিষেধাজ্ঞা ৭ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
এর আগে বাংলাদেশসহ কয়েক দেশের প্রবেশ নিষেধাজ্ঞা ৭ সেপ্টেম্বর পর্যন্ত ছিল। কিন্তু এ দিন জারি করা নতুন নোটিশে এক মাস সময় বাড়ানো হয়েছে।
এ তালিকায় বাংলাদেশের সঙ্গে আগের মতোই রয়েছে ১৬টি দেশের নাগরিক। অন্য দেশগুলো হলো ওমান, উত্তর মেসিডোনিয়া, আর্মেনিয়া, বাহরাইন, ব্রাজিল, বসনিয়া, চিলি, কুয়েত, মালডোভা, পানামা, পেরু, রিপাবলিক ডোমেনিকান, কসোভো, মন্টেনেগ্রো ও সার্বিয়া।
এর আগে কয়েক দফা দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। সর্বশেষ আগস্টে বলা হয়, বাংলাদেশসহ ১৬টি দেশের নাগরিকেরা সে দেশে ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রবেশাধিকার পাবেন না। এর আগে ইতালির দেওয়া নিষেধাজ্ঞা ১০ আগস্ট শেষ হওয়ার কথা ছিল।
মূলত করোনা পরীক্ষা সংক্রান্ত জটিলতার সূত্র ধরে এ নিষেধাজ্ঞায় পড়ে বাংলাদেশ।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























