ঢামেক প্রতিনিধি
আপডেট: ১৬:৫৭, ৮ সেপ্টেম্বর ২০২০
মসজিদে বিস্ফোরণ: দগ্ধ ৯ জনের অবস্থা আশঙ্কাজনক
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন ২৭ জন। এদিকে জীবিত ১০ জনের মধ্যে নয়জনের অবস্থায়ই আশঙ্কাজনক।
চিকিৎসাধীন এই ৯ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল।
মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ইনস্টিটিউটে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে এই সব তথ্য জানান তিনি।
ডা. পার্থ শংকর পাল জানান, এখন পর্যন্ত ৯ জন রোগী এখানে ভর্তি রয়েছেন। এদের মধ্যে ৮ জন আইসিইউতে ও একজন পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে পোস্ট অপারেটিভ থেকে ওই রোগীকেও আইসিইউতে নেওয়া হয়েছে।
তিনি বলেন, যেহেতু আইসিইউতে নেওয়া হয়েছে তার মানে বুঝতে হবে সবার অবস্থাই ক্রিটিক্যাল। তাদের শরীরে ৩৫ শতাংশ থেকে ৯৩ শতাংশ পর্যন্ত দগ্ধ রয়েছে। সঙ্গে শ্বাসনালিও দগ্ধ রয়েছে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত চিকিৎসাধীন দগ্ধ ২৭ জনের মৃত্যু হয়েছে। আর গতকাল ১২ শতাংশ দগ্ধ মামুন নামে এক রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। গতরাত থেকে এখন পর্যন্ত আর কোনো প্রাণহানি হয়নি।
চিকিৎসাধীন ৯ জনের মধ্যে বেশ কয়েকজন রিকভারি করে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।
গত শুক্রবারে এশার নামাজ চলাকালে তল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে ৪০ জনের বেশি মুসল্লি দগ্ধ হন। দগ্ধদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























