নিজস্ব প্রতিবেদক
ইউএনও ওয়াহিদাকে কেবিনে স্থানান্তরের প্রস্তুতি চলছে
দুর্বৃত্তদের হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাকে এইচডিইউতে (হাই ডিফেন্ডেন্সি ইউনিট) থেকে এখন কেবিনে স্থানান্তরের প্রস্তুতি নিচ্ছে মেডিকেল বোর্ড।
মঙ্গলবার দুপুরে এইচডিইউতে থাকা ওয়াহিদা খানমের ২৪ ঘণ্টার পর্যবেক্ষণ শেষে সাংবাদিক এসব তথ্য জানান নিউরো ট্রমা বিভাগের প্রধান ও ওয়াহিদার মেডিকেল বোর্ডের প্রধান ডা. মোহাম্মদ জাহেদ হোসেন।
তিনি বলেন, ইউএনও ওয়াহিদার জ্ঞান সম্পূর্ণ সুস্থ মানুষের মতোই আছে। অন্যান্য কন্ডিশনগুলোও মোটামুটি ভালো উন্নতি হয়েছে। শুধু ডান হাতটা আগের মতোই আছে, ফিজিউথেরাপি চলছে। ফিজিও থেরাপি চলার পরে কতটুকু উন্নতি হয় সেটা বোঝা যাবে।
এইচডিইউ থেকে স্থানান্তরের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ জাহেদ হোসেন বলেন, আমরা তাকে বেডে দেয়ার কথা চিন্তা-ভাবনা করছি। যেহেতু এখানে কিছু নিরাপত্তার প্রশ্ন আছে সেজন্য আমরা তাকে এখনো এইচডিইউতেই রেখেছি। তবে কেবিনে নেয়ার বিষয়ে আগামীকাল বুধবার সিদ্ধান্ত হবে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই ওনার একটা মানসিক ট্রমা আছে। সরকারি দায়িত্ব পালন অবস্থায় এতোবড় একটা আঘাত তিনি পেয়েছেন। মানসিক আঘাত কিছুটা আছে।
তিনি শঙ্কামুক্ত কি-না জানতে চাইলে জাহেদ হোসেন বলেন, শঙ্কামুক্ত বলাটা কঠিন ব্যাপার। তবে যেই কন্ডিশনের জন্য তিনি খারাপ ছিলেন সেই কন্ডিশনটা ইমপ্রুভ হয়েছে। মোটামুটি সব প্যারামিটারেই তার উন্নতি হয়েছে। ওনার পালস-ব্লাড প্রেসার, মানসিক কন্ডিশন, জ্ঞানের মাত্রা, খাওয়া-দাওয়ার ব্যাপার সবকিছু চিন্তা করলে যথেষ্ট উন্নতি হয়েছে।
ডান হাত অবশের বিষয়ে তিনি বলেন, আমরা আশা করি ফিজিওথেরাপিতে তার উন্নতি হবে, তবে কবে কতটুকু হবে সেটা বলা কঠিন। হাতে ওনার শক্তি নাই কিন্তু বোধ আছে। চিমটি কেটে ব্যথা দিলে বুঝতে পারেন, টাচ করলে বুঝতে পারেন। কিন্তু হাতের কোনো শক্তি নেই, হাত নাড়াতে পারেন না।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























