ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৬, ৮ সেপ্টেম্বর ২০২০

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ফাইল ছবি

ফাইল ছবি

বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামালের মা মালেকা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে মৌটুপি গ্রামে নিজ বাড়িতে মারা যান মালেকা বেগম।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়