নিজস্ব প্রতিবেদক
মসজিদে বিস্ফোরণ
চিকিৎসাধীন নয়জনই আশঙ্কাজনক, আইসিউতে স্থানান্তর
ফাইল ছবি
নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন নয়জনেরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে সেখানকার আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
শেষ একজনকে চিকিৎসা দেয়া হচ্ছিলো বার্ন ইনস্টিটিউটের পোস্ট অপারেটিভে। তাকেও এখন আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
গতকাল সন্ধ্যার পর থেকে নতুন করে এ ঘটনায় দগ্ধ আর কেউ মারা যাননি। তবে চিকিৎসাধীন প্রত্যেকেরই শ্বাসনালী পুড়ে যাওয়ায় তারা মারাত্মক আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক। স্বজনরা আইসিইউর সামনে প্রিয়জনের সুস্থতার খবর জানতে অপেক্ষায় রয়েছেন।
৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজের সময় নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বাযতুস সালাত জামে মসজিদে অগ্নিকাণ্ড হয়। এতে অন্তত ৪০ জন মুসল্লি দগ্ধ হন। গ্যাস লাইনের লিকেজ থেকেই বিস্ফোরণ ঘটে।
এদিকে দগ্ধদের মধ্যে ৩৭ জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এরমধ্যে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। শারীরিক অবস্থা কিছুটা ভালো হওয়ায় সোমবার বিকেলে একজন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























