নিজস্ব প্রতিবেদক
করোনায় মৃতের তালিকায় আরো এক পুলিশ সদস্য
ফাইল ছবি
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন এএসআই (নিরস্ত্র) মো. আব্দুল আলীম মোল্লা। তিনি নাটোর জেলার সদর কোর্টে কর্মরত ছিলেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া পুলিশ সদস্যের সংখ্যা দাঁড়াল ৭৪ জন জনে।
পুলিশ সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনার উপসর্গ নিয়ে গত ৫ সেপ্টেম্বর রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার দক্ষিণতাউসারা।
বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























