নিজস্ব প্রতিবেদক
তিন যুগ্ম সচিবকে বদলি
ফাইল ছবি
প্রশাসন ক্যাডারের তিন যুগ্ম সচিবকে বদলি করা হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত আদেশ জারি করা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এরমধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শওকত আলীকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (নিরাপত্তা), কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মীর জাহিদ হাসানকে মাতারবাড়ী পোর্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের পরিচালক করা হয়েছে।
এছাড়া জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম সচিব) মো. আব্দুর রাজ্জাককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের মহাপরিচালক হিসেবে বদলি করে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
একই দিনে পৃথক আদেশে বিসিএস প্রশাসন ক্যাডারের তিন কর্মকর্তাকে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা ১৯৮১ এর বিধি ৫(বি) অনুযায়ী জ্যেষ্ঠ পদে (জাতীয় বেতনস্কেল ২০১৫ এর ৬ষ্ঠ গ্রেড, ৩৫, ৫০০ থেকে ৬৭,০১০/) পদোন্নতি দেয়া হয়েছে। তারা হলেন— মুহাম্মদ মিজানুর রহমান মিয়া, মো. পূবন আখতার ও মো. কাওছার হোসেন।
পৃথক আরেকটি আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসন ক্যাডারের দুই কর্মকর্তাকে সহকারী কমিশনার পদে পদায়নের জন্য তাদের চাকরি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করেছে। তারা হলেন- মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার হুমায়রা সুলতানা ও ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মানজুরা মুশাররফ।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























