ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৫, ৮ সেপ্টেম্বর ২০২০

১৩ সেপ্টেম্বর থেকে সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ১৩ সেপ্টেম্বর থেকে সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ বিক্রয় শুরু করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। 

মন্ত্রণালয় থেকে জানানো হয়, পেঁয়াজ আমদানি ও বিক্রয়ের জন্য এ যাবৎকালের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে টিসিবি।

এর আগে সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নতুন পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত টিসিবি সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ বিক্রি অব্যাহত রাখবে।

মন্ত্রণালয় জানায়, পেঁয়াজের অবৈধ মজুত বা কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে মূল্য বৃদ্ধির চেষ্টা করা হলে সরকার আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বাজার মনিটরিং আরো জোরদার করা হয়েছে।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। সভায় পেঁয়াজ আমদানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে শুল্কহার পুননির্ধারনের জন্য জাতীয় রাজস্ব বোর্ড এবং আইপি ও কোয়ারেন্টাইন বিষয়ে কৃষি মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। 

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বাণিজ্য মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স কমিটির এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এবং বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়