ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৪, ৯ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৩:৫৭, ৯ সেপ্টেম্বর ২০২০

ঢাকায় আসছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী

পিটার সিজারতো

পিটার সিজারতো

সরকারি সফরে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)  ঢাকায় আসছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজারতো। মঙ্গলবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ সফরে দু'টি চুক্তি সই হতে পারে। সফরে বাণিজ্য ইস্যু বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন। এছাড়া তিনি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গেও বৈঠক করবেন। ওই দিনই সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করবেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়