ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৭, ৯ সেপ্টেম্বর ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৮২৭, মৃত্যু ৪১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে মারা গেলেন আরও ৪১ জন। একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে নতুন ১ হাজার ৮২৭ জনকে।

নতুনদের নিয়ে দেশে করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৩১ হাজার ৭৮ জন। অন্যদিকে ভাইরাসে মৃত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৫৯৩ জনে।             

বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সকল তথ্য জানা গেছে।  

সেখানে বলা হয়েছে, করোনা শনাক্তে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৭৭৫ টি।   

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯৯৫ জন। এ নিয়ে দেশে করোনাজয়ীর সংখ্যা ২ লাখ ৩০ হাজার ৮০৪ জনে দাঁড়িয়েছে ।  

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়