সাহেদকে আসামি করে অস্ত্র মামলার চার্জশিট
ফাইল ছবি
রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলার চার্জশিট দিয়েছে র্যাব।
বুধবার বিকেলে র্যাব হেডকোয়ার্টার্স থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, চার্জশিটে সাহেদকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া নৌকার মাঝিসহ অজ্ঞাত আসামিও রয়েছে। সাতক্ষীরা আদালতে বুধবার এ চার্জশিট দেয়া হয়।
গত ১৬ জুলাই রাতে সাতক্ষীরার দেবহাটা থানায় ১৯৭৮ সালের আর্মস অ্যাক্টের ১৯-এ ধারাসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫এর বি/এ ধারায় সাহেদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন র্যাবের-৬ এর সিপিসি-১ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) নজরুল ইসলাম।
মামলায় যে নৌকা দিয়ে সাহেদ ভারতে পালানোর চেষ্টা করছিলেন তার মাঝি বাচ্চুসহ ৩ জনকে আসামি করা হয়।
১৫ জুলাই ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর সীমান্তে লাবন্য নদী থেকে সাহেদকে গ্রেফতার করে র্যাব। এর আগে তার মালিকানাধীন উত্তরা ও মিরপুরের রিজেন্ট জেনারেল হাসপাতালে করোনার ভুয়া টেস্ট রিপোর্ট দেয়ার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।
সাহেদের বিরুদ্ধে পরে বিভিন্ন অভিযোগে ৫৭টি মামলার অস্তিত্ব পেয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























