ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১১, ১০ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৪:১২, ১০ সেপ্টেম্বর ২০২০

‘চলতি বছর রেকর্ড পরিমাণ পেঁয়াজ আমদানি হবে’

ফাইল ছবি

ফাইল ছবি

চলতি বছরে সর্বকালের রেকর্ড ভেঙে সর্বোচ্চ পরিমাণ পেঁয়াজ আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

বৃহস্পতিবার সচিবালয়ে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। 

মন্ত্রী বলেন, আমাদের বাজারের পাশাপাশি ভারতের বাজারেও এরইমধ্যে পেঁয়াজের দাম বেড়ে গেছে। এজন্য এবছর রেকর্ড পরিমাণ পেঁয়াজ আমদানি করা হবে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে  আজ বেশ কয়েকটি টিম আমদানির স্থানগুলোতে যেমন, বেনাপোল ও হিলিতে যাবে। সেখানে দেখবে আমদানির কী অবস্থা।

পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের জন্য চিঠি দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আশা করছি, শুল্ক প্রত্যাহার করা হবে।

তিনি আরো বলেন, একটু দাম বেড়েছে বাজারে। বন্যার কারণে সরবরাহে সমস্যা হয়েছে। আমরা খুব চেষ্টা করছি। টিসিবি বড় পরিসরে নামছে। আগামী ১৩ তারিখ থেকে ন্যায্যমূল্যে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করা হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়