ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৬, ১০ সেপ্টেম্বর ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৮৯২, মৃত্যু ৪১

দেশে একদিনে করোনা সংক্রমিত হয়ে মারা গেলেন আরো ৪১ জন। সেই সাথে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন নতুন ১ হাজার ৮৯২ জন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সকল তথ্য জানা গেছে।  

নতুনদের নিয়ে দেশে করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৩২ হাজার ৯৭০ জন। অন্যদিকে ভাইরাসে মৃত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৬৩৪ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা শনাক্তে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৫৫৯ টি।   

এদিকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৪৬ জন। এ নিয়ে দেশে করোনাজয়ীর সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ৫৫০ জনে দাঁড়িয়েছে ।

আইনিউজ/এসডিপি    

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়