ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৭, ১০ সেপ্টেম্বর ২০২০

মসজিদে বিস্ফোরণের মামলা সিআইডিতে হস্তান্তর

ঘটনাস্থল পরিদর্শন করে মামলার তদন্ত কাজ শুরু করে সিআইডি। ছবি: সংগৃহীত

ঘটনাস্থল পরিদর্শন করে মামলার তদন্ত কাজ শুরু করে সিআইডি। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় ফতুল্লা মডেল থানায় করা মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের এসপি মো. জায়েদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলাটি জটিল ও গুরুত্বপূর্ণ হওয়ায় নিবিড় পর্যবেক্ষণসহ অধিকতর তদন্ত প্রয়োজন। এ কারণে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরইমধ্যে তদন্ত কর্মকর্তাকে মামলার নথি ও যাবতীয় তথ্য প্রমাণ সিআইডিকে বুঝিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে মামলার তদন্তভার পেয়ে বৃহস্পতিবার বিকেলে মসজিদ ও আশপাশের এলাকা পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সিআইডির পরিদর্শক বাবুল হোসেন। এসময় প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন তিনি।

নবনিযুক্ত তদন্ত কর্মকর্তা বাবুল হোসেন জানান, ঘটনার পর থেকেই সিআইডি মামলাটির ছায়া তদন্ত করেছে। বেশ কিছু আলামতও সংগ্রহ করেছে। এখন আনুষ্ঠানিকভাবে মামলার তদন্তভার দেয়া হলো। তদন্তে যে যার বা যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের আইনের আওতায় আনা হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়