ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪২, ১১ সেপ্টেম্বর ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৭৯২, মৃত্যু ৩৪

দেশে একদিনে করোনা সংক্রমিত হয়ে মারা গেলেন আরো ৩৪ জন। সেই সাথে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন নতুন ১ হাজার ৭৯২ জন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সকল তথ্য জানা গেছে।  

নতুনদের নিয়ে দেশে করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৩৪ হাজার ৭৬২ জন। অন্যদিকে ভাইরাসে মৃত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৬৬৮ জনে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা শনাক্তে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৭৭৪ টি।   

এদিকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৪৭৪ জন। এ নিয়ে দেশে করোনাজয়ীর সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ২৪ জনে দাঁড়িয়েছে । 

আইনিউজ/এসডিপি    

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়