ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৮, ১১ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৭:৫১, ১১ সেপ্টেম্বর ২০২০

ইউএনও’র ওপর হামলা: রিমান্ড শেষে কারাগারে ২ আসামি

ফাইল ছবি

ফাইল ছবি

দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তারা বাবা শেখ ওমর আলীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় দুই আসামি নবীরুল ইসলাম ও সান্টু কুমারকে সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার বিকেলে তাদের আদালতে হাজির করে ডিবি পুলিশ। পরে বিচারক দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত পুলিশের পরিদর্শক ইসরাইল হোসেন জানান, সান্টু কুমার ও নবীরুল ইসলামের বিরুদ্ধে নতুন করে রিমান্ড আবেদন করা হয়নি। এ কারণে আদালত তাদের কারাগারে পাঠিয়েছে। এ মামলার প্রধান আসামি আসাদুল ইসলাম এখনো রিমান্ডে আছেন। তাকে শনিবার আদালতে হাজির করা হবে।

মামলার তদন্ত কর্মকর্তা দিনাজপুর ডিবি পুলিশের পরিদর্শক ইমাম জাফর বলেন, আসামিদের সবার রিমান্ড এখনো শেষ হয়নি। তদন্তের স্বার্থে রিমান্ডে পাওয়া তথ্য দেয়া যাচ্ছে না। রিমান্ড শেষে বিস্তারিত জানানো হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়