ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০১, ১১ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ২১:০২, ১১ সেপ্টেম্বর ২০২০

পশ্চিমবঙ্গের কারাগার থেকে ফিরছেন ৬৫০ বাংলাদেশি বন্দি

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন কারাগারে থাকা ৬৫০ জন বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে সেখানকার প্রশাসন।

পিটিআই শুক্রবার বিকেলে জানিয়েছে, এই বন্দিদের সাজার মেয়াদ শেষ হলেও করোনার কারণে এতদিন ফেরত পাঠাতে পারেনি মমতা সরকার। এখন দ্রুততম সময়ে তাদের মুক্তি দিয়ে কারাগারে করোনার সংক্রমণ প্রতিরোধের চেষ্টা চলছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে প্রায় ৯৫০ জন বাংলাদেশি আছেন। এর মধ্যে এই ৬৫০ জন তাদের সাজার মেয়াদ পূর্ণ করেছেন।

চলতি বছরের মার্চ থেকে ভারতে করোনা হানা দিলে জামিন এবং প্যারোলের সুযোগ বাড়ানোর সিদ্ধান্ত নেয় ভারত সরকার। এখন পর্যন্ত ৩ হাজার বন্দিকে এভাবে জামিন এবং প্যারোলে মুক্তি দেয়া হয়েছে।

পশ্চিমবঙ্গে ৬০টি কারাগারে মোট ২৫ হাজার বন্দি আছেন। এর মধ্যে সাত হাজার সাজা ভোগ করলেও বাকিরা শুনানির অপেক্ষায়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়