ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২২, ১২ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৫:২৩, ১২ সেপ্টেম্বর ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১২৮২, মৃত্যু ৩৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত নতুন ১ হাজার ২৮২ জনকে শনাক্ত করা হয়েছে। একই সময়ে সারাদেশের ৩৪ জন কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সকল তথ্য জানা গেছে।  

দেশে বর্তমানে করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ৪৪ জন। অন্যদিকে ভাইরাসে মৃত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে  ৪ হাজার ৭০২ জনে।   

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা শনাক্তে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ৭২৩ টি।

এদিকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৪৭ জন। এ নিয়ে দেশে করোনাজয়ীর সংখ্যা ২ লাখ ৩৮ হাজার ২৭১ জনে দাঁড়িয়েছে । 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়