নিজস্ব প্রতিবেদক
ভোটগ্রহণের উপযোগী ইউনিয়ন পরিষদের তালিকা চেয়ে চিঠি
ফাইল ছবি
পাঁচ বছর পূর্ণ হওয়ায় আগামী মার্চে মেয়াদ উত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোতে নির্বাচনের তোড়জোড় শুরু করেছে স্থানীয় সরকার বিভাগ। সম্প্রতি নির্বাচনের উপযোগী ইউনিয়ন পরিষদের তালিকা চেয়ে দেশের সব জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ২৯ (৩) ধারা অনুযায়ী পরিষদ গঠনের জন্য কোনো সাধারণ নির্বাচন ওই পরিষদের জন্য অনুষ্ঠিত পরবর্তী সাধারণ নির্বাচনের তারিখ থেকে পাঁচ বছর পূর্ণ হওয়ার ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আইনি বাধ্যবাধকতা রয়েছে।
এতে বলা হয়েছে, সর্বশেষ ২০১৬ সালের মার্চ থেকে জুন মাসে ছয় ধাপে সারাদেশে ইউনিয়ন পরিষদসমূহের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। সে অনুযায়ী ২০২১ সালের মার্চ থেকে ইউনিয়ন পরিষদসমূহের পর্যায়ক্রমে মেয়াদ পূর্তি হবে।
চিঠিতে নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদসমূহের নামের তালিকা ১০ কার্যদিবসের মধ্যে আবশ্যিকভাবে পাঠানোর জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়াও ছক মোতাবেক জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নাম, সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ, প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ, নির্বাচনের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিন শুরু হওয়ার তারিখ, নির্বাচনের তারিখ থেকে মেয়াদ শেষের তারিখ (নির্বাচনের তারিখ থেকে ৫ বছর) এবং সীমানা বা মামলা সংক্রান্ত অন্য কোনো জটিলতা আছে কিনা তা জানতে চাওয়া হয়েছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























