নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান পরিকল্পনামন্ত্রীর
ফাইল ছবি
করোনাসহ সব সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।
এম এ মান্নান বলেন, করোনাসহ সব সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। মনে রাখতে হবে গণ মানুষের দল আওয়ামী লীগকে শক্তিশালী করতে পারলে দলের ত্যাগী নেতাদের আত্মা শান্তি পাবে। আর দেশ হবে সত্যিকারের অসাম্প্রদায়িক।
তিনি বলেন, মোস্তাকের ক্যাবিনেটে অনেকে যোগ দিলেও জাতীয় চার নেতা যোগ দেননি। এ কারণে ষড়যন্ত্র করে তাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। ওই চার নেতার অন্যতম একজন ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী, তাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তার পুত্র মোহাম্মদ নাসিমকেও আমরা সেভাবে স্মরণ করতে চাই। তার অনেক ত্যাগ, শ্রম রয়েছে গণ মানুষেরর এ দলটির জন্য। আমাদের ওপর মাঝে মাঝে ঝড় আসে, তুফানের মত বাতাসও আসে তবে ভয়ের কিছু নেই। মনে রাখতে হবে আমাদের মূল সংগঠন ততদিন থাকবে যতদিন বাংলাদেশ থাকবে।
আওয়ামী লীগ নেতা চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ,আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, এম এ করিম, আসাদুজ্জামান দুর্জয়, সাংবাদিক মানিক লাল ঘোষ, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান প্রমুখ।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























