নিজস্ব প্রতিবেদক
‘১ অক্টোবর থেকে শহরে তারের জঞ্জাল থাকবে না’
ফাইল ছবি
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আগামী ১ অক্টোবরের আগেই ঝুলে থাকা তারের জঞ্জাল সরানোর নির্দেশ দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।
শনিবার দুপুরে গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কের উদ্বোধনের সময় সংশ্লিষ্টদের এ নির্দেশ তিনি। এ সময় ডিএনসিসি মেয়র ৯ একর জমির উপর নির্মিত পার্কটি রাজধানীর অন্যতম আধুনিক পার্ক হবে বলে জানান।
আতিকুল ইসলাম বলেন, পয়লা অক্টোবর থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কোনো ঝুলন্ত তারের জঞ্জাল থাকবে না। ওইদিন থেকেই ঝুলে থাকা তার কাটা শুরু হবে।
এছাড়া ১৫ সেপ্টেম্বর থেকে রাজধানীর অবৈধ বিলবোর্ড, ফেস্টুন ও ব্যানার উচ্ছেদ অভিযান চলবে উল্লেখ করে তিনি বলেন, যত বড় ক্ষমতাধারী আসুক না কেন, এ কাজে কেউ বাঁধা দিতে পারবে না।
বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্ক উদ্বোধনকালে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার ও ভারতীয় দূতাবাসের হাই কমিশনার রিভা গাঙ্গুলি উপস্থিত ছিলেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























