নিজস্ব প্রতিবেদক
করোনায় পুলিশ কর্মকর্তা আজিজুর রহমানের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (চুক্তিভিত্তিক) মো. আজিজুর রহমান চৌধুরী, বিপিএম। তিনি বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পলিটিক্যাল শাখায় কর্মরত ছিলেন।
শনিবার দুপুর সোয়া ১২টায় রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তিনি স্ত্রী, দুই ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মো. আজিজুর রহমান চৌধুরী ১৯৮২ সালের ১ জানুয়ারি পুলিশ বাহিনীতে যোগদান করেন। স্পেশাল ব্রাঞ্চে যোগদান করেন ২০০২ সালের ২৭ আগস্ট। তিনি ২০১৯ সালের ৩০ এপ্রিল স্বেচ্ছায় চাকরি থেকে অবসর গ্রহণ করেন। সিক্রেট ডকুমেন্ট প্রণয়নের কাজে বিশেষ পারদর্শিতার কারণে সরকার তাকে চুক্তিভিত্তিক নিয়োগ করে।
১৯৫৯ সালের ১ মে মৌলভীবাজারের কুলাউড়া থানার নন্দনগর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আজিজ। পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
জানা গেছে, আজিজ ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ (Secret Documents of Intelligence Branch on Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman) বইটি তৈরির কাজে যুক্ত ছিলেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























