নিজস্ব প্রতিবেদক
চার দিনের সফরে আজ তুরস্কে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
ফাইল ছবি
১৫ সেপ্টেম্বর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চালুসুগ্লুর সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে বসতে এবং আঙ্কারায় বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চার দিনের সফরে আজ রোববার তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ সেপ্টেম্বর তুরস্কের রাজধানী আঙ্কারায় ভার্চুয়ালি বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্সের উদ্বোধন করবেন। ড. মোমেন ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কমপ্লেক্সে উপস্থিত থাকবেন।
মোমেন বলেন, আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ১৫ সেপ্টেম্বরের বৈঠকে রোহিঙ্গা সংকট, ডি-৮ সম্মেলন এবং বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য সহযোগিতা প্রাধান্য পাবে।
চ্যান্সারি কমপ্লেক্স উদ্বোধনী অনুষ্ঠান এবং এই দ্বিপক্ষীয় বৈঠকের ফাঁকে মোমেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গেও দেখা করবেন। এছাড়া স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদল এবং ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরামের (আইসিওয়াইএফ) সভাপতির সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, তুরস্ক রোহিঙ্গা ইস্যুর সমাধানে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে। আঙ্কারা রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) পরবর্তী বৈঠকে উত্থাপন করবে বলে ঢাকাকে আশ্বস্ত করেছে।
তিনি বলেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি ঢাকায় আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ডি-৮ সম্মেলন আয়োজন সম্পর্কে আলোচনা করবেন। কভিড-১৯ মহামারি পরিস্থিতির ওপর সম্মেলনটির আয়োজন নির্ভর করছে।
সূত্র: বাসস
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























