ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৫, ১৩ সেপ্টেম্বর ২০২০

আরো ১০ জোড়া ট্রেন চলাচল শুরু

করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে বন্ধ থাকা আরো ১০ জোড়া কমিউটার, মেইল, এক্সপ্রেস এবং লোকাল যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।

রোববার সকাল থেকে দ্বিতীয় ধাপে দেশের ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন রুটে এসব কমিউটার, মেইল, এক্সপ্রেস এবং লোকাল ট্রেন চালু করে বাংলাদেশ রেলওয়ে।

এদিন রাজধানীর কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারোয়ার এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আগামী ১৬ সেপ্টেম্বর থেকে তৃতীয় ধাপে আরো ১৮ জোড়া যাত্রীবাহী ট্রেন নতুন করে চলাচলের জন্য নামবে।

আজ থেকে চলাচল শুরু করা ট্রেনগুলো হচ্ছে- চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে জালালাবাদ এক্সপ্রেস, ঢাকা-সিলেট-ঢাকা রুটে সুরমা মেইল, নোয়াখালীর-ঢাকা-নোয়াখালী রুটে ঢাকা/নোয়াখালী এক্সপ্রেস, চট্টগ্রাম-বঙ্গবন্ধু সেতু পূর্ব-চট্টগ্রাম রুটে ময়মনসিংহ এক্সপ্রেস।

এছাড়া ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা রুটে ভাওয়াল এক্সপ্রেস, ময়মনসিংহ-বঙ্গবন্ধু সেতু পূর্ব-ময়মনসিংহ রুটে ধলেশ্বরী এক্সপ্রেস, চাঁদপুর-লাকসাম-চাঁদপুর রুটে চাঁদপুর কমিউটার, নোয়াখালী-লাকসাম-নোয়াখালীর রুটে নোয়াখালী কমিউটার।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়