নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪২, ১৩ সেপ্টেম্বর ২০২০
তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী
ফাইল ছবি
তুরস্কে বাংলাদেশ ভবন উদ্বোধন করতে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রোববার সকালে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তুরস্কের আঙ্কারায় বাংলাদেশ মিশনে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করতে তুরস্ক গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। সোমবার ভবনটি উদ্বোধন করা হবে।
তুরস্ক সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগলুর সঙ্গে ড. মোমেনের বৈঠক হতে পারে।
এছাড়া বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠকের প্রস্তুতি চলছে। সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী ১৬ সেপ্টেম্বর দেশে ফিরবেন।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























