নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্যের আবজালকে দুদকের জিজ্ঞাসাবাদ
ফাইল ছবি
স্বাস্থ্য অধিদফতরের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা আবজাল হোসেনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)৷
দুর্নীতির পৃথক দুটি মামলায় রোববার সকাল থেকে দুদকের একটি দল আবজালকে জিজ্ঞাসাবাদ করছে৷
এর আগে গত ২ সেপ্টেম্বর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ জিজ্ঞাসবাদের অনুমতি দেন৷
এ বিষয়ে দুদক সচিব দিলওয়ার বখত বলেছেন, আবজালের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে৷ সেসঙ্গে আবজালের স্ত্রী রুবিনা খানমকে খোঁজা হচ্ছে। তাদের দেশ-বিদেশে আরো কত সম্পদ আছে তা জানা হবে।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে আবজাল ও তার স্ত্রী রুবিনা খানমের বিরুদ্ধে ২০১৯ সালের ২৭ জুন পৃথক দুটি মামলা করে দুদক। একটি মামলায় অবৈধভাবে অর্জিত ২৬৩ কোটি ৭৬ লাখ ৮১ হাজার ১৭৫ টাকা এবং আরেকটি মামলায় আবজালের বিরুদ্ধে ২০ কোটি ৭৪ লাখ ৩২ হাজার ৩২ টাকা অর্থপাচারের অভিযোগ আনা হয়। সেসঙ্গে ৪ কোটি ৭৯ লাখ ৩৪ হাজার ৪৪৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























