এক হাজার ৪৫০ টন ইলিশ রফতানি হবে ভারতে
ফাইল ছবি
এবার এক হাজার ৪৫০ টন ইলিশ মাছ ভারতে রফতানি হচ্ছে। আসন্ন দুর্গাপূজায় শুভেচ্ছা হিসেবে এ ইলিশ রফতানি করা হবে। এরইমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে সমপরিমাণ ইলিশ রফতানির জন্য ৯টি দেশি প্রতিষ্ঠানকে অনুমতি দেয়া হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এ বছর ভারতে ইলিশ রফতানির জন্য ২০০টি প্রতিষ্ঠান থেকে আবেদন জমা পড়েছিলো। যাচাই-বাছাই করে ৯টি প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রফতানির জন্য চূড়ান্ত করেছে।
এসব প্রতিষ্ঠান অধিক পরিমাণে ইলিশ স্থলপথে, বিশেষ করে বেনাপোল স্থলবন্দর ব্যবহার করে রফতানি করবে বলে জানা গেছে। তবে রফতানিকারক প্রতিষ্ঠান অন্য যেকোনো স্থলবন্দরও ব্যবহার করতে পারবেন।
জানা গেছে, প্রতি কেজি ইলিশ ৮০০ টাকা দরে ভারতে রফতানি হবে। এই দরে রফতানি করা প্রতিটি ইলিশের সাইজ হবে ১০০০ (এক কেজি) থেকে ১২০০ গ্রাম (এক কেজি ২০০ গ্রাম) ওজনের।
এর আগে গত বছর শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা হিসেবে ৫০০ টন ইলিশ ভারতে রফতানির অনুমতি দিয়েছিলো বাংলাদেশ সরকার।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























