নিজস্ব প্রতিবেদক
ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে উপ-নির্বাচনে প্রার্থী দিলো বিএনপি
ফাইল ছবি
ঢাকা-৫ ও নওগা-৬ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। ঢাকা-৫ আসনে সালাহউদ্দিন আহমেদ ও নওগাঁ-৬ আসনে শেখ মো. রেজাউল ইসলাম মনোনয়ন পেয়েছেন।
রোববার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হলেও রোববার তাদের নাম ঘোষণা করা হয়নি। জানতে চাইলে শায়রুল কবির বলেন, যে দুটি আসনে তফসিল ঘোষণা হয়েছে সেই দুটির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বাকী দুটি এখনো তফসিল ঘোষণা হয়নি।
এর আগে, শনিবার বিকেলে বিএনপির মনোনয়ন বোর্ড চারটি আসনে ২৯ জন প্রার্থীর সাক্ষাৎকার নেয়। ঢাকা-৫ এর প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছিলেন নবী উল্লাহ নবী, সাবেক সাংসদ সালাহউদ্দিন আহমেদ, শিক্ষকনেতা সেলিম ভূঁইয়া, মো. জুম্মন মিয়া ও আকবর হোসেন।
আর নওগাঁ-৬ আসনে মনোনয়ন ফরম কিনেছিলেন আবদুস শুকুর, এম এম ফারুক, মাহমুদুল আরেফিন, এসহাক আলী, আতিকুর রহমান, শেখ মো. রেজাউল ইসলাম, মো. শফিকুল ইসলাম ও আবু সাঈদ রফিকুল আলম।
আওয়ামী লীগের সাংসদ হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫, ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ-৬, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ এবং সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসন শূন্য হয়।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনে উপ নির্বাচনে ভোট হবে ১৭ অক্টোবর।
ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























