নিজস্ব প্রতিবেদক
জাল এনআইডি: দুই কর্মীকে অব্যাহতি দিলো ইসি
ফাইল ছবি
জাল এনআইডি বা জাতীয় পরিচয়পত্র তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার দুই কর্মীকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনের আইডিএ প্রকল্প।
তারা হলেন- সবুজবাগ ও গুলশান থানা নির্বাচন অফিসে আউটসোর্স ডাটা অ্যান্ট্রি অপারেটর সিদ্ধার্থ শঙ্কর সূত্রধর ও আনোয়ারুল ইসলাম।
রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিইএ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ নুরুজ্জামান খান এই তথ্য জানিয়েছেন।
এছাড়া ওই ঘটনা তদন্তে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম।
তদন্তে দোষী সাব্যস্ত হলে প্রকল্পের এই দুই ডাটা এন্ট্রি অপারেটরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক।
এর আগে ভুয়া পরিচয়পত্র (এনআইডি) তৈরি করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে ইসির দুই কর্মীসহ ৫ জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ। গোপন সংবাদে শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
ইসির দুই কর্মী ছাড়া গ্রেফতার অপর তিনজন হলেন- মো. আব্দুল্লাহ আল মামুন, মো. সুমন পারভেজ ও মো. মজিদ।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























