নিজস্ব প্রতিবেদক
পল্টনে বোমা বিস্ফোরণ: চার জঙ্গির ফের রিমান্ড
ফাইল ছবি
রাজধানীর পল্টনে বোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার নব্য জেএমবির চার সদস্যের আবারো চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার দুই দিনের রিমান্ড শেষে চার আসামিকে আদালতে হাজির করে ফের ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউিনট (সিটিটিসি) এর পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল নজরুল। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডল রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মামুন আল মোজাহিদ ওরফে সুমন (২৪), আল আমীন ওরফে আবু জিয়াদ (২৬), মোজাহিদুল ইসলাম ওরফে রোকন ওরফে আবু তারিক (২৪) ও সারোয়ার হোসেন রাহাত (২৩)।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে উত্তরা আজমপুর এলাকা থেকে চার জঙ্গিকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউিনট (সিটিটিসি)। পরদিন আদালত তাদের প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৪ জুলাই রাত ১০টার দিকে পল্টনে পুলিশ চেকপোস্টের পাশে হঠাৎ একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিস্ফোরণ স্থল থেকে ২০০ গজ দূরে পল্টন থানা পুলিশের একটি চেকপোস্ট ছিলো। ওই ঘটনায় পল্টন থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























