ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৪, ১৪ সেপ্টেম্বর ২০২০

প্রাথমিক শিক্ষা অধিদফতরে নতুন মহাপরিচালক সোহেল

ফাইল ছবি

ফাইল ছবি

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্বে থাকা সোহেল আহমেদ। 

নতুন কাউকে মহাপরিচালকের দায়িত্ব না দেয়া পর্যন্ত সোহেলকে আর্থিক ক্ষমতাসহ মহাপরিচালকের সার্বিক দায়িত্ব দিয়ে সোমবার অফিস আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এদিকে, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহকে অবসরে পাঠিয়ে আলাদা আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গণশিক্ষা মন্ত্রণালয়ও তাকে অবমুক্ত করে অফিস আদেশ জারি করেছে।

গত ১৯ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক হিসেবে যোগ দেন ফসিউল্লাহ। বিসিএস নবম ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা এর আগে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়