নিজস্ব প্রতিবেদক
ভারতে দুর্গা পূজা উপলক্ষে গেলো পদ্মার ইলিশ
ছবি: আইনিউজ
দুর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ সরকারের বিশেষ অনুমতিতে ভারতে রফতানি করা হলো পদ্মার ইলিশের প্রথম চালান।
সোমবার সন্ধ্যা ৬টায় কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ১ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশের মধ্যে দুই ট্রাকে ১২ মেট্রিক টন ইলিশ ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে।
কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আকসির উদ্দীন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রতি কেজি ইলিশের রফতানি মূল্য ধরা হয়েছে ১০ ডলার। শুল্ক মুক্ত সুবিধায় যাচ্ছে এ ইলিশ। বাকি ইলিশ পর্যায় ক্রমে আগামী ১০ অক্টোবরের মধ্যে ভারতে ঢুকবে।
বিরূপ আবহাওয়া ও পরিবেশগত সমস্যায় দেশে ইলিশের সংগ্রহ কমে যাওয়ায় বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ২০১২ সালের পহেলা অক্টোবর থেকে দেশের বাইরে ইলিশ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর থেকে ইলিশ রফতানি বন্ধ ছিলো।
তবে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে গভীর বন্ধুত্ব ও বাণিজ্যিক সম্পর্কের কারণে নিষেধাজ্ঞার মধ্যেও গত বছরে দুর্গা পূজাতে বাংলাদেশ সরকার ভারতে ৫শ’ মেট্রিক টন ইলিশ দেয়।
এবার পূজায় ১ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশের অনুমতি হয়েছে। তার অংশ হিসেবে এবার ১২ মেট্রিক টন ইলিশ ভারতে গেলো।
এদিকে এ ইলিশ ভারতে রফতানির জন্য বাংলাদেশি ৯টি রফতানিকারক প্রতিষ্ঠান সরকারের কাছ থেকে অনুমোদন পেয়েছেন। এর মধ্যে প্রথম দিনে রফতানিকারক জাহানাবাদ সি ফুডস লিমিটেডের দুটি ট্রাকে ১২ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠালো।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























