ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৫, ১৪ সেপ্টেম্বর ২০২০

ইউনাইটেড হাসপাতালে করোনায় রাশিয়ান নাগরিকের মৃত্যু

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত এক বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। তার নাম ব্লাগো রোদভ গিউরগি (৫৬)। তিনি রাশিয়ার নাগরিক বলে গুলশান থানা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য সোমবার (১৪ সেপ্টেম্বর) তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিদেশি নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। সে পাবনার জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক কেন্দ্রে চাকরি করতেন।

তিনি আরও জানান, গত ৭ সেপ্টেম্বর থেকে তিনি গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন। তার করোনা পজিটিভ ছিল। চিকিৎসাধীন অবস্থায় ব্লাগো রোদভ রোববার (১৩ সেপ্টেম্বর) মারা যান। পরে সংবাদ পেয়ে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে। তার বাবার নাম রেমোবিচ জিওরগি।

এদিকে, রাজধানী ধানমন্ডির ল্যাবএইড হাসপাতাল থেকে লাফিয়ে পড়ে মিখাইল স্টেলমাখ (২৯) নামের এক করোনা আক্রান্ত রোগী আত্মহত্যা করেছেন। তিনি বেলারুশের নাগরিক। তিনি পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাজ করতেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়