ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৭, ১৪ সেপ্টেম্বর ২০২০

কাল থেকে ঢাকার থানা নির্বাচন অফিসে অভিযান

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর প্রতিটি থানা নির্বাচন অফিসে আগামীকাল মঙ্গলবার থেকে জাতীয় পরিচয় সংক্রান্ত সেবা প্রদান কার্যক্রম পর্যবেক্ষণে সাঁড়াশি অভিযান চালানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এবং আইডিয়া প্রকল্পের কর্মকর্তাদের সমন্বয়ে একটি জরুরি বৈঠক হয়। বৈঠকে এই সাঁড়াশি অভিযানের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। 

বৈঠকে নেতৃত্ব দেন আইডিইএ প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম।

নির্বাচন কমিশনের আইডিইএ প্রকল্পের স্কোয়াড্রন লিডার (অফিসার ইনচার্জ কমিউনিকেশন) কাজী আশিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আগামীকাল থেকে ঢাকার প্রতিটি থানা নির্বাচন অফিসে জাতীয় পরিচয় সংক্রান্ত সেবা প্রদান কার্যক্রম পর্যবেক্ষণে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে। পর্যায়ক্রমে এই শুদ্ধি অভিযান দেশব্যাপী পরিচালনা করা হবে।

সম্প্রতি গুলশান ও সবুজবাগ থানা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটরের জাল এনআইডি তৈরি ও জাল এনআইডির মাধ্যমে ব্যাংক থেকে লোন নেয়ার ঘটনা ঘটে। এজন্য ওই দুই কর্মীকে সাময়িক বরখাস্ত করে ইসি। এরপর বিকেলে জরুরি বৈঠক করে এ বিষয়ে তদন্তের জন্য কমিটি গঠন করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। কমিটিকে চার কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়