নিজস্ব প্রতিবেদক
পাটকল শ্রমিকদের পাওনা পরিশোধের কার্যক্রম শুরু
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী বিজেএমসি’র বন্ধ ঘোষিত পাট মিলের শ্রমিকদের পাওনা নগদ ও সঞ্চয়পত্রে পরিশোধের কার্যক্রম সূচনা করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
মঙ্গলবার রাজধানীর ডেমরায় করিম জুটমিলে ৩০ জনের হাতে পাওনার চেক ও সঞ্চয়পত্র তুলে দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, করিম জুট মিলের অবসানকৃত এক হাজার ৭৫৯ জন শ্রমিকের পাওনা ১৯২ কোটি টাকা, ৬১২ জন অবসরপ্রাপ্ত শ্রমিকের বকেয়া পাওনা ৩৪ কোটি ৩৭ লাখ টাকা, দুই হাজার ৬২৫ জন বদলি শ্রমিকের পাওনা ২৫ কোটি ১১ লাখ টাকাসহ মোট ২৫১ কোটি ৫৮ লাখ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।
অনুষ্ঠানে আরও জানানো হয়, বিজেএমসির নিয়ন্ত্রণাধীন ২৫টি চালু মিলে কর্মরত সব স্থায়ী শ্রমিকের প্রাচ্যুইটি, পিএফ ও ছুটি নগদায়নসহ গোল্ডেন হ্যান্ডশেক সুবিধার মাধ্যমে চাকরি অবসায়ন করে উৎপাদন কার্যক্রম চলতি বছর ১ জুলাই থেকে বন্ধ ঘোষণা করা হয়।
বন্ধ ঘোষিত ২৫টি পাটকলের ২৪ হাজার ৬০৯ জন স্থায়ী কর্মরত শ্রমিকদের পাওনা বাবদ প্রায় চার হাজার কোটি টাকা এবং ২০১৩ সালের পরে অবসরপ্রাপ্ত ১০ হাজার ১০৭ জন শ্রমিকের গ্রাচ্যুইটি, পিএফ ও ছুটি নগদায়ন বাবদ পাওনা প্রায় এক হাজার কোটি টাকাসহ মোট প্রায় পাঁচ হাজার কোটি টাকা পর্যায়ক্রমে তিনটি অর্থবছরে পরিশোধের প্রস্তাব করা হয়। পরে শ্রমিকদের আর্থিক দুরবস্থার কথা বিবেচনা করে পুরো পাওনা চলতি অর্থবছরে এককালীন পরিশোধের সিদ্ধান্ত নেয় সরকার।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























