ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৮, ১৫ সেপ্টেম্বর ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৭২৪, মৃত্যু ৪৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত নতুন ১ হাজার ৭২৪ জনকে শনাক্ত করা হয়েছে। একই সময়ে সারাদেশে ৪৩ জন কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে।   

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সকল তথ্য জানা গেছে।   

দেশে বর্তমানে করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৩ লাখ ৪১ হাজার ৫৬ জন। অন্যদিকে ভাইরাসে মৃত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে  ৪ হাজার ৮০২ জনে।    

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা শনাক্তে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৫০ টি।

এদিকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৪৩৯ জন। এ নিয়ে দেশে করোনাজয়ীর সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৫৯৪ জনে দাঁড়িয়েছে । 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়