নিজস্ব প্রতিবেদক
ট্রেনের শতভাগ টিকিট বিক্রি শুরু বুধবার
ফাইল ছবি
স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল বুধবার থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরমধ্যে ৫০ ভাগ অনলাইন এবং ৫০ ভাগ টিকিট কাউন্টারে বিক্রি করা হবে।
মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শরীফ আলম এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ২৬ মার্চ থেকে করোনাভাইরাসের কারণে রেল স্টেশনের কাউন্টারে টিকিট বিক্রি বন্ধ রাখে বাংলাদেশ রেলওয়ে। ৬৮ দিন পর ৩১ মে সীমিত পরিসরে ট্রেন চালু হলেও শুধুমাত্র অনলাইনেই টিকিট বিক্রি করছিলো রেলওয়ে।
সংস্থাটির সিদ্ধান্ত ছিলো, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও আন্তঃনগর ট্রেনের টিকিট আর কখনোই কাউন্টারে দেয়া হবে না। দেশের সাত কোটিরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহারকারী নন; এমন বাস্তবতায় শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়ে।
৫ মাস ১৮ দিন পর শনিবার থেকে কাউন্টারে টিকিট বিক্রি শুরু করে রেলওয়ে। ওদিন থেকে ট্রেনের ৫০ শতাংশ আসনের অর্ধেক টিকিট পাওয়া যায় কাউন্টারে। বাকি অর্ধেক ২৫ শতাংশ মোবাইল অ্যাপ, অনলাইনে বিক্রি করা হয়। তবে বুধবার থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি করা হবে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























