নিজস্ব প্রতিবেদক
স্ট্যান্ডিং টিকিট বিক্রি হবে না ট্রেনে
ফাইল ছবি
করোনা পরিস্থিতির মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বিক্রি করা হবে না স্ট্যান্ডিং টিকিট। এরমধ্যে ৫০ ভাগ অনলাইন এবং ৫০ ভাগ টিকিট কাউন্টারে বিক্রি করা হবে।
মঙ্গলবার বিকেলে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, আগামীকাল থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি হবে। সেইসঙ্গে শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচল করতে পারবে। এর মধ্যে ৫০ শতাংশ অনলাইন ও ৫০ শতাংশ টিকিট কাউন্টারে বিক্রি হবে। তবে কোনো স্ট্যান্ডিং টিকিট বিক্রি হবে না।
তবে, গত শনিবার থেকে স্টেশনের কাউন্টারে টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এর আগে করোনা পরিস্থিতির কারণে গত ২৪ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর গত ৩১ মে প্রথম দফায় আট জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হয়। ওই সময় স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে ৫০ ভাগ আসন ফাঁকা রাখার সিদ্ধান্ত নেয় সরকার।
পরবর্তীতে কয়েক দফায় আরো বেশকিছু ট্রেন চলাচল শুরু হয়। বর্তমানে দেশের বিভিন্ন গন্তব্যে মোট ৬৭ জোড়া (১৩৪টি যাত্রীবাহী) ট্রেন চলাচল করছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























