ডেস্ক নিউজ
ট্রেনের শতভাগ টিকিট বিক্রি শুরু আজ
শতভাগ আসনে যাত্রী নিয়ে আজ থেকে ট্রেন চলাচল শুরু হচ্ছে। ট্রেনে কোনো আসন আর ফাঁকা রাখা হবে না। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ মঙ্গলবার দুপুরে এই সিদ্ধান্ত নিয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি করা হবে। এর মধ্যে ৫০ ভাগ টিকিট অনলাইনে ও ৫০ ভাগ টিকিট স্টেশনের কাউন্টার থেকে বিক্রি করা হবে।
করোনা পরিস্থিতির কারণে ৩১ মে থেকে ট্রেনের ৫০ ভাগ আসন ফাঁকা রাখা হচ্ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব আসনের টিকিটই বিক্রি করা হবে।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২৬ মার্চের পর থেকে ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়। এরপর গত ৩১ মে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। সে সময় থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলছে বলে ৫০ শতাংশ টিকিট বিক্রি হচ্ছিল।
৫ সেপ্টেম্বর থেকে কভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধের কিছু বিষয় শিথিল করে চলাচল শুরু করে যাত্রীবাহী রেল। ১২ সেপ্টেম্বর থেকে স্টেশন কাউন্টারেও ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়।
লকডাউনের বিধিনিষেধ শিথিল হওয়ার পর গত ১ জুন থেকে বাসও চলছিল অর্ধেক যাত্রী নিয়ে। সেজন্য বেশি ভাড়া দিতে হচ্ছিল যাত্রীদের। পরিবহন মালিকদের অনুরোধে ১ সেপ্টেম্বর থেকে সব আসন পূর্ণ করে আগের ভাড়ায় বাস চলাচল শুরু হয়েছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























