নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:১৮, ১৬ সেপ্টেম্বর ২০২০
‘আমি সম্পূর্ণ নির্দোষ’: আদালতে সাহেদ
ফাইল ছবি
অস্ত্র আইনে করা মামলায় নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম। এ সময় তিনি আদালতের কাছে ন্যায়বিচারও প্রত্যাশা করেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে আত্মপক্ষ সমর্থনে এ দাবি করেন তিনি।
এ সময় আদালত তাকে জিজ্ঞাসা করেন, তিনি সাফাই সাক্ষী দেবেন কি-না। উত্তরে সাহেদ বলেন, আমি সাফাই সাক্ষী দেব না। এরপর আদালত রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিন ধার্য করেন।
আত্মপক্ষ সমর্থনে সাহেদ বলেন, ‘আমার কাছে থেকে কোনো অস্ত্র উদ্ধার করা হয়নি। আমি সম্পূর্ণ নির্দোষ। আমি আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করছি।’
এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ মামলায় সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করেন আদালত। এবং আত্মপক্ষ সমর্থনের জন্য বুধবার (১৬ সেপ্টেম্বর) দিন ধার্য করেন। মামলায় ১৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য নেয়া হয়েছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























