নিজস্ব প্রতিবেদক
যাত্রী ভর্তি করে আরো ১৮ জোড়া ট্রেন চালু
ফাইল ছবি
তৃতীয় ধাপে যাত্রী ভর্তি করে আরো ১৮ জোড়া অর্থাৎ ৩৬টি কমিউটার, মেইল, এক্সপ্রেস এবং লোকাল যাত্রীবাহী ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার সকাল থেকে এসব ট্রেন চালু হয়েছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দীর্ঘদিন এসব ট্রেন চলাচল বন্ধ ছিলো।
কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারোয়ার কমিউটার, মেইল, এক্সপ্রেস এবং লোকাল ট্রেন চলাচল শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তৃতীয় ধাপে আজ থেকে যেসব ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে সেগুলো হচ্ছে- সান্তাহার-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন-সান্তাহার রুটে উত্তরবঙ্গ মেইল, পার্বতীপুর-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন-পার্বতীপুর রুটে কাঞ্চন কমিউটার, লালমনিরহাট-বিরল -লালমনিরহাট রুটে দিনাজপুর কমিউটার, লালমনিরহাট-বুড়িমারী-লালমনিরহাট রুটে বুড়িমারী কমিউটার, কুড়িগ্রাম-লালমনিরহাট -কুড়িগ্রাম রুটে কুড়িগ্রাম মেইল, চট্টগ্রাম-নাজিরহাট-চট্টগ্রাম রুটে নাজিরহাট কমিউটার, চট্টগ্রাম-দোহাজারী-চট্টগ্রাম রুটে লোকাল ট্রেন, মোহনগঞ্জ-ময়মনসিংহ-মোহনগঞ্জ রুটে লোকাল ট্রেন, ঝারিয়া ঝাঞ্জাইল-ময়মনসিংহ-ঝারিয়া ঝাঞ্জাইল রুটে লোকাল ট্রেন, রাজবাড়ী-ভাঙ্গা -রাজবাড়ী রুটে রাজবাড়ী এক্সপ্রেস, রাজবাড়ী-ভাটিয়াপাড়া-রাজবাড়ী রুটে ভাটিয়াপাড়া এক্সপ্রেস।
এদিকে এসব ট্রেনের শতভাগ টিকিট আজ থেকে দেয়া হচ্ছে এবং ট্রেনেও যাত্রী পাশাপাশি সিটে বসে যাত্রা করতে পারছেন। সেই সঙ্গে ট্রেনে স্ট্যান্ডিং যাত্রী পরিবহন বন্ধ রয়েছে।
করোনার কারণে গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিলো। সরকারের নির্দেশনার পর গত ৩১ মে থেকে আন্তনগর ট্রেন চালু করা হয়।
এখন মোট ১০৯ জোড়া অর্থাৎ ২১৮টি যাত্রীবাহী ট্রেন চলাচল করছে বিভিন্ন রুটে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























