নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের এসপি এ বি এম মাসুদ হোসেনকে বদলি
ফাইল ছবি
কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনকে বদলি করা হয়েছে। তাকে রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
উল্লেখ্য, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনকে আসামি করার জন্য আদালতে বৃহস্পতিবার সকালে আবেদন করেছিলেন বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌস। জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহ এর আদালত বিকেলে আবেদনটি খারিজ করে দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী মো. মোস্তফা জানান, মেজর সিনহা হত্যা মামলার আসামি হিসেবে পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনকে অন্তর্ভুক্ত করার জন্য বাদী ফৌজদারি আবেদন করেন।
শুনানি শেষে বিকেলে দেয়া এক আদেশে আবেদনটি খারিজ করে দিয়েছেন আদালত।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























