নিজস্ব প্রতিবেদক
খিচুড়ি নিয়ে হৈ চৈ করার মতো কিছু নেই: প্রতিমন্ত্রী
ফাইল ছবি
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, স্কুলের বাচ্চাদের জন্য রান্না করা খাবার অর্থাৎ খিচুড়ি ব্যবস্থাপনা দেখতে বিদেশে কর্মকর্তাদের প্রশিক্ষণের যে প্রস্তাব করা হয়েছে তা নিয়ে হৈ চৈ করার মতো কিছু নেই।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তাৎক্ষণিক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
মো. জাকির হোসেন বলেন, মিড ডে মিল বা ম্যানেজমেন্ট শেখার জন্য উচ্চতর প্রশিক্ষণের প্রয়োজন আছে। প্রত্যেকেরই সিনিয়রদের কাছে কিছু শেখার আছে। এ জন্য কিছু অর্থ বরাদ্দ আছে। এটা নিয়ে হৈচৈ করার কি আছে?
প্রতিমন্ত্রী বলেন, মিড ডে মিল কার্যক্রমটি আমরা ১৬ উপজেলায় পাইলটিং (পরীক্ষামূলকভাবে চালু) করেছি। এতে তিনদিন বিস্কুট, তিনদিন রান্না করা খাবার থাকবে। এছাড়া ডিম, কলা ইত্যাদির চিন্তাভাবনা করছি, যেনো বাচ্চাদের কিছুটা হলেও পুষ্টি দিতে পারি।
ভারতের কেরালায় স্কুলের বাচ্চাদের জন্য রান্না করা খাবারের ব্যবস্থাপনা দেখতে তিনি নিজেও গিয়েছিলেন দাবি করে বলেন, যেকোনো বিষয়েই অভিজ্ঞতা নিতে হয়। অভিজ্ঞতা নিয়ে কাজ করলে তার ফলও ভালো পাওয়া যায়।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























