ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৬, ১৬ সেপ্টেম্বর ২০২০

পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি

ফাইল ছবি

ফাইল ছবি

পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এরমধ্যে কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনকে রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবিরকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. মাসুদুর রহমানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। 

এছাড়া ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলামকে ঝিনাইদহ জেলার এসপি, ঝিনাইদহ জেলার এসপি মো. হাসানুজ্জামানকে কক্সবাজার জেলার এসপি এবং রাজশাহী জেলার এসপি মো. শহিদুল্লাহকে ডিএমপি সদর দফতরে ডিসি হিসেবে পাঠানো হয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়