নিজস্ব প্রতিবেদক
সাত হাজার শিক্ষক পাচ্ছেন উচ্চতর গ্রেড
ফাইল ছবি
স্কুল ও কলেজ পর্যায়ের সাত হাজারেরও বেশি শিক্ষক উচ্চতর গ্রেড পাচ্ছেন। বুধবার এমপিও কমিটির সভায় এই সুপারিশ করা হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, উচ্চতর গ্রেডের জন্য সুপারিশ করা হয় ৭ হাজারের বেশি স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষককে। বদলি এমপিও সুপারিশ করা হয়েছে ২০৫ জন শিক্ষকের। পদোন্নতির সুপারিশ করা হয়েছে ২৯০ জনকে। এছাড়া এরিয়ার বেতনের সুপারিশ পেলেন ৩০৭ জন শিক্ষক। বৈঠকে মোট ১০ হাজার স্কুল এবং ৮০০ কলেজের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) নতুন এমপিও পাচ্ছেন ২ হাজার ৩২ জন শিক্ষক। এর মধ্যে স্কুল পর্যায়ের শিক্ষক রয়েছেন ১ হাজার ৫১৬ এবং কলেজ পর্যায়ের শিক্ষক রয়েছেন ৫১৬ জন।
ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক। বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব আমিনুর রশিদ মোমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন ও কলেজ) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরীসহ বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালকরা।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























